ট্যাবকাণ্ড: গ্রেফতার মাস্টারমাইন্ড হেড মাস্টার

0
2296
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জেলায় জেলায় ট্যাব জালিয়াতি কাণ্ডের মাস্টারমাইন্ড প্রধান শিক্ষক। মাজিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক মহম্মদ মুফতাজুল ইসলাম ওরফে জুয়েলকে গ্রেফতার করে এমনটাই দাবি পুলিশের।
মাস খানেক আগে কলকাতা থেকে জেলায় তরুণের স্বপ্ন প্রকল্পে স্কুলে স্কুলে ট্যাব জালিয়াতিকাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এরপরে তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকেই জেরা করে মুফতাজুলের নাম পাওয়া যায়। সিআইডির তদন্তেও জুয়েলের নাম উঠে আসে। জানা গিয়েছে ২০২২-এ উত্তর দিনাজপুরের মাজিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক অবসর নেন। সেই জায়গায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন মহম্মদ মুফতাজুল ইসলাম। গতবছর শেষের দিকে ট্যাব দুর্নীতি নিয়ে তোলপাড়া হতে এতদিন নেপালে লুকিয়েছিলেন। বুধবার সকালে মুফতাজুল ইসলামকে কোর্টগাছ এলাকায় দেখতে পাওয়া যায়। এরপর সেখান থেকেই গ্রেফতার করা হয় জুয়েলকে।
জানা যায় নিজের স্কুলের তরুণের স্বপ্নের পোর্টাল নিজেই অপারেট করতেন তিনি। ট্যাব জালিয়ালি সামনে আসার পরে মুফতাজুলকে খুঁজছিল পুলিশ।