গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata চরবৃত্তি: মোমিনপুরে মানি ট্রান্সফার শপ, তপসিয়ার হোটেলে এনআইএ

    চরবৃত্তি: মোমিনপুরে মানি ট্রান্সফার শপ, তপসিয়ার হোটেলে এনআইএ

    0
    198
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে দেশজুড়ে তল্লাশির মধ্যে কলকাতার আলিপুর, পার্ক সার্কাস, মোমিনপুর, খিদিরপুরে হানা দিয়েছে এনআইএ।

    পশ্চিমবঙ্গ সহ অসম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সেই সূত্রে মোমিনপুরে একটি মানি ট্রান্সফারের দোকানে হানা দিয়েছে এনআইএ-র অন্তত ২০-২৫ জনের দল। জানা গিয়েছে ডায়মণ্ডহারবার রোডের ওপর এই দোকান থেকেই ২০২৪-এ মানি ট্রান্সফার করেছিলেন সিআইএসএফ জওয়ান মোতিরাম জাঠ। যাকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এনআইএ-র অফিসাররা ওই দোকান থেকে একাধিক মোবাইল, ল্যাপটপ সিজ করেছে। সোমবার দোকানের মালিককে এনআইএ দফতরে তলব করা হয়েছে। অন্যদিকে তপসিয়ার এক হোটেলেও ম্যারাগন তল্লাশি চালায় এনআইএ। এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর।

    বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ সহ একাধিক নথি। এর পাশাপাশি আলিপুর এবং খিদিরপুরেও একাধিক ঠিকানায় হানা দিয়েছে এনআইএ।