
কাঁকুড়গাছি, মানিকতলায় দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ছাপ্পা ভোট, ভুয়ো ভোটারের অভিযোগ পেয়ে মানিকতলার বিভিন্ন বুথে গেলে ঘিরে ধরে তৃণমূল কর্মীরা।
কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কার্যত ইট হাতে তাড়া করে তৃণমূল কর্মীরা। কল্যাণ চৌবেকে চোর স্লোগানও দেওয়া হয়। গাড়িতে লাথিও মারা হয়। এদিকে মানিকতলার ভোট নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং, তাপস রায়রা। তাঁদের অভিযোগ মানিকতলা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ভোট লুঠ করা হচ্ছে। অথচ নির্বাচন কমিশন কোনও ব্যবস্থাই নেয়নি। কোনও ঘটনাতেই কেন্দ্রীয় বাহিনীকে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।
