গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata তোলাবাজিতে গ্রেফতার কাউন্সিলর সুদীপকে জুতো-ডিম

    তোলাবাজিতে গ্রেফতার কাউন্সিলর সুদীপকে জুতো-ডিম

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। আলিপুর আদালতে তোলার সময় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে জুতো, ডিম ছোড়া হয় বলে অভিযোগ।

    তাঁকে লক্ষ্য করে চোর স্লোগানও ওঠে। পরে অবশ্য পলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে ১৬ নম্বর বরোর চেয়ারম্যানও। বেহালার শীলপাড়ার এক ব্যবসায়ী ঠাকুরপুকুর থানায় সুদীপ পোল্লেরর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ বিভিন্ন সময় তাঁর কাছ থেকে টাকা চাইতেন সুদীপ। না দিলে চলত মারধর। এমনকি দোকান গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

    এরপরেই সুদীপ পোল্লেকে গ্রেফতার করে পুলিশ। ফেসবুক লাইভে সুদীপ পোল্লের গ্রেফতারি নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।