বিগ ব্যাশে ক্রিস লিনের রেকর্ড

0
111
ছবি সৌজন্যে : এক্স

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ লিগে নতুন প্রথমবারের মতো ইতিহাস গড়েছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনার ক্রিস লিন।

টুর্নামেন্টের  প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।অ্যাডিলেড ওভালে ব্রিসবেন হিটের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েছেন লিন। ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ বলে অপরাজিত ৭৯ রান করেন লিন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা। প্রায় ১৯৩ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি স্ট্রাইকার্সকে সাত উইকেটের সহজ জয় এনে দেন।এ পর্যন্ত বিবিএলে ১৩১ ম্যাচে ,১২৯ ইনিংসে লিনের মোট রান এখন ৪ হাজার ৬৫। তার ব্যাটিং গড় ৩৬ দশমিক ২৯ শতাংশ। টুর্নামেন্টে তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি। এর আগে প্রথমে ব্যাট করে ব্রিসবেন হিট ১৯ দশমিক ৪ ওভারে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে স্ট্রাইকার্সও শুরুতে ধাক্কা খায়। অধিনায়ক ম্যাট শর্ট ,ম্যাকেনজি হার্ভি ও জেরিস ওয়াডিয়া দ্রুত ফিরে যান।

তবে ক্রিস লিনের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি ব্রিসবেন। এই ম্যাচে জেভিয়ার বার্টলেটকে বিশাল ছক্কায় উড়িয়ে দিয়ে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিন।