গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Sports নতুন ঠিকানা খুঁজতে চান এরিকসেন

    নতুন ঠিকানা খুঁজতে চান এরিকসেন

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ক্লাবের পক্ষ থেকে এখনও নতুন কোনো প্রস্তাব না পাওয়ায়, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত একরকম নিয়ে ফেলেছেন ক্রিস্তিয়ান এরিকসেন। চলতি সিজন শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাবেন বলে জানিয়েছেন ডেনমার্কের মিডফিল্ডার।ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় দেশের বাইরে কাটিয়েছেন এরিকসেন।৩৩ বছর বয়সে এসে নতুন চ্যালেঞ্জ খুঁজলেও আপাতত ডেনমার্কের কোনো ক্লাবে ফেরার ইচ্ছা নেই তার।

    ডেনমার্কের সরকারি ব্রডকাস্ট- এ প্রচারিত সাক্ষাৎকারে নিজের সামনের পরিকল্পনার জানান এরিকসেন।তিনি বলেছেন, ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি এবং যেহেতু বলা হয়নি, তাই তিনি ধরে নিচ্ছেন ক্লাব ও তাঁর সম্পর্ক এবার শেষ হবে। বিষয়টা তিনি এভাবেই দেখাছেন। সবাই জানে, তাঁর চুক্তির মেয়াদ শেষের পথে। সুতরাং একভাবেই এটা হওয়ার সম্ভাবনা বেশি।

    তবে পরবর্তী ঠিকানা নিয়ে এখনও বেশি কিছু ভাবেননি বলে জানিয়েছেন ক্রিস্তিয়ান এরিকসেন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেছেন,তাঁর ভাবনায় কোনো নির্দিষ্ট বা বিশেষ কিছু নেই যে, এটা বা ওটা করে দেখতে চান। তাই দেখা যাক, জীবনে কী আসে এবং তাঁর ও তাঁর পরিবারের জন্য কোনটা ভালো হয়।