
বড়দিনের এক সপ্তাহ আগেই অ্যালন পার্কে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ১৪ তম বর্ষে পড়বে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার পার্কস্ট্রিটের অ্যালান পার্কে উৎসবের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছর পারফর্ম করতে আসবেন বিশিষ্ট গোয়ানিজ গায়ক রেমো ফার্নান্ডেজ। প্রত্যেকবছর ক্রিসমাস উপলক্ষ্যে সেজে ওঠে পার্ক স্ট্রিট, অ্যালন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল। আলোর মেলায় সেজে ওঠে পার্ক স্ট্রিট। ২৫ তারিখ থেকে ৩১ তারিখ কার্যত জনজোয়ারে পরিণত হয় পার্ক স্ট্রিটের রাস্তা।
রেস্তোরাঁ থেকে পাব তিল ধারণের জায়গা থাকে না। সব বয়সের মানুষই ভিড় জমান পার্ক স্ট্রিটে। বিশেষ করে ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর রাত। কার্যত পার্ক স্ট্রিটে জেগে থাকে গোটা শহর।







