
রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই উৎসব সকলের জীবনের শান্তি, সম্প্রতি বহন করে আনুক।
রাজ্যবাসীর ঘরে ঘরে সুখ-সমৃদ্ধি ভরে দিক, আশীর্বাদ বর্ষিত হোক। এদিকে, বড়দিনে ক্যারলে যোগ দিতে মঙ্গলবার রাতেই বড়বাজারের পর্তুগিজ চার্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরই বড়দিনের আগের রাতে গির্জায় যান তিনি। প্রার্থনায় যোগ দেওয়ার পাশাপাশি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ প্রথমে বড়দিন উপলক্ষে গির্জায় বিভিন্ন সাজসজ্জা ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী।
তারপর যোগ দেন প্রার্থনা অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পর্তুগিজ গির্জায় প্রার্থনায় যোগ দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ফাদার থমাস ডি’সুজা মুখ্যমন্ত্রীকে এই বিশেষ দিনে আশীর্বাদ করেন।





