গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Hooghly চুঁচুড়ায় জনসংযোগে গিয়ে ফের ক্ষোভের মুখে বিধায়ক

    চুঁচুড়ায় জনসংযোগে গিয়ে ফের ক্ষোভের মুখে বিধায়ক

    0
    207
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আবারও ক্ষোভের মুখে পড়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক ধরে নিয়ে গিয়ে রাস্তার বেহাল পরিস্থিতি দেখালেন স্থানীয়রা। জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার দুই নম্বর ওয়ার্ডের পদ্মপার্ক এলাকায় জনসংযোগে গিয়েছিলেন বিধায়ক।

    তাঁকে ঘিরে সেখানে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ দেখিয়েছেন। বিধায়ককে ধরে নিয়ে গিয়ে তাদের দুরবস্থার দেখিয়েছেন স্থানীয়রা। পদ্মপার্ক এলাকার পুকুর পাড়ের রাস্তা ভেঙে গেছে। অ্যাম্বুলেন্স জলের গাড়ি ঢুকতে পারে না। এলাকার নিকাশি সমস্যা রয়েছে। স্থানীয় কাউন্সিলর এই বিষয়ে খোঁজ নেয় না বলেও অভিযোগ। বাসিন্দারা জানান বিধায়ক আগেও কয়েবার এসেছেন তাদের অভাব অভিযোগের কথা শুনেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাঁদের অভিযোগ, যাতাযাতের রাস্তা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। বিধায়ক অসিত মজুমদার বলেছেন, মানুষের অভাব অভিযোগ শুনতেই বেরিয়েছেন।

    কাউন্সিলর দলের সিম্বলে জিতেছে। তার যা ব্যবস্থা করার করবেন বলে জানিয়েছেন।  প্রসঙ্গত, এর আগে জনসংযোগে এসে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি।