অভিষেকের বাড়িতে সিআইডি, মমতার বিরুদ্ধে এফআইআর

0
33
ছবি সৌজন্যে : নিজস্ব
৩ ঘণ্টা অপেক্ষার পর সিআইডি-র সমন নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে ডিজে বাজানোর উস্কানিমূলক ভাষণের অভিযোগে দায়ের হওয়া মামলার সমন নিয়ে কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডি অফিসাররা।
কিন্তু অভিষেক বন্দ্যেপাধ্যায় বাড়িতে না থাকায় ঘণ্টার পর ঘণ্টা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেন সিআইডি অফিসাররা। শুক্রবার বিকেল সাড়ে ৪টের পর সিআইডি অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌছনোর আগেই ৩০ বি হরিশ চ্যাটার্জি রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে যোগ দিতে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে থাকা অফিস স্টাফ সমন নিতে এলেও রাজি হননি সিআইডি অফিসাররা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে ৭টার দিকে ফিরলে ওই অফিস স্টাফের হাত দিয়ে সমন রিসিভ করেন তৃণমূল সাংসদ। এদিকে শিলিগুড়ির পর এবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ৩টি ধারায় এফআইআর দায়ের হয়েছে। ৯ মার্চ ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন।
অভিযোগকারী ব্যবসায়ীর দাবি ওই সভা থেকে তৎকালীন মুখ্যমন্ত্রীর সভা থেকে করা এমন কিছু মন্তব্যে রাজ্যের শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এর আগে রানি রাসমণি রোডের সভা থেকে নাম না করে বাংলাদেশ নিয়ে মন্তব্য করায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী।