প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ-র বাড়িতে সিআইডি

0
388
ছবি সৌজন্যে : নিজস্ব

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিআইডি-র হানা। বৃহস্পতিবার বিকেলে বড়ঞার আন্দি গ্রামে তাঁর বাড়ি সাতকড়ি ভবনে সিআইডির অফিসাররা পৌঁছে যায়।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ককে পরপর দুবার গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এখন জেলেই রয়েছেন জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। তাকে বাড়িতে তল্লাশি চালিয়ে এবং দিনভর জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে গ্রেফতার করেন।

সেসময়েও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তৎকালীন বিধায়ক নিজের মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন।