
তিনি শিঙাড়া খান না। বিতর্ক-হাসাহাসি হতেই এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
শুক্রবারই জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর শিঙাড়া উধাও নিয়ে এবার তদন্ত শুরু করেছে সিআইড। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, শিঙাড়া কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতির চেষ্টা চলছে। তবে এই বিষয়টিকে খুব একটা গুরুত্বও দিতে চাইছেন না।তবে এই বিষয়ে যা ব্যাখ্যা দেওয়ার তা রাজ্য পুলিশের ডিজি দিয়ে দিয়েছেন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে সিআইডির ডিজি সঞ্জীব রঞ্জন জানিয়েছেন, গোটা ঘটনাটিকে খুব ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজনীতিও শুরু হয়েছে গিয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিঙাড়া বিতর্কে সিআইডি তদন্তের যে প্রসঙ্গ উঠেছে, তা সম্পূর্ণ ভুল। কোনও রকম সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়নি। আবার মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা নরেশ চৌহানও দাবি করেছেন, সিআইডি তদন্তের কোনও নির্দেশ দেওয়া হয়নি।
বিষয়টিকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।অন্যদিকে রাজ্যের বিজেপি বিধায়ক তথা দলের মুখপাত্র রণধীর শর্মার কটাক্ষ, এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে, রাজ্যের প্রশাসনিক ছবিটা কেমন।
ছবি সৌজন্যে : এক্স








