
স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা মেদিনীপুর মেডিক্যালের ২ সিনিয়র চিকিৎসককে জেরা করেছে সিআইডি। চিকিৎসক দিলীপ কুমার পাল এবং চিকিৎসক হিমাদ্রি নায়েককে শুক্রবার ভবানীভবনে তলব সিআইডি-র।
প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা থাকলেও তাঁরা সরকারি হাসপাতালে ছিলেন না। মেদিনীপুর মেডিক্যালের বদলে অন্য নার্সিংহোমে ছিলেন। এর আগে নবান্নের বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রীর পাশে বসে মুখ্যসচিবকে বলতে শোনা গিয়েছিল বালিচক নার্সিংহোমের কথা। রেজিস্ট্রারে সই রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। ৭ জানুয়ারি মেদিনীপুরে প্রসূতি মৃত্যু এবং আরও ৪ প্রসূতির অসুস্থ হয়ে যাওয়ার পর ডেপুটি সিএমওএইচের করা অভিযোগে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করে কোতয়ালি থানার পুলিশ। সেই তালিকায় সুপার এবং আরএমও রয়েছেন। এরপরেই সেই তদন্ত সিআইডির হাতে যায়। তদন্তে নেমে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে সিআইডি।
এবার এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ডেকে পাঠানো হয়। অন ডিউটি থাকা সত্ত্বেও কেন তাঁরা অন্য নার্সিংহোমে চিকিৎসা করতে গিয়েছিলেন। তাঁদের জায়গায় মেসিনীপুর মেডিক্যালে কারা প্রক্সি দিয়েছেন। সেই বিষয়গুলো জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা।
