
প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের ৭ জুনিয়র চিকিৎসককে জেরা করেছে সিআইডি। এর আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরএমও, দুজন সিনিয়র চিকিৎসককে তাঁদেরকে ভবানীভবনে জেরা করেছে সিআইডি।
স্যালাইনকাণ্ডে প্রসূতির মৃত্যু এবং ৩ জনের অসুস্থ হওয়ার ঘটনায় বুধবার সিআইডির টিম মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করে। এরপর ৭ জন জুনিয়র ডাক্তার যারা ওদিন ডিউটিতে ছিলেন তাদেরকে সিআইডি জেরা করে।
মূলত এঁদের থেকে সিআইডি অফিসাররা জানতে চেয়েছেন কাদের ইনস্ট্রাকশনে তাঁরা কাজ করছিলেন। কারও হয়ে প্রক্সি দিচ্ছিলেন কিনা এসব কিছু নিয়ে ৭ জুনিয়র চিকিৎসককে দীর্ঘ জেরা করেন সিআইডি আধিকারিকরা।
