
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের মৃত্যুর তদন্তভার নিয়েছে সিআইডি। ইতিমধ্যে ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
বারুইপুর পুলিশ জেলার পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছে অভিযুক্ত প্রভাস। নিয়ম অনুযায়ী বারুইপুর পুলিশ জেলা এই তদন্ত করতে পারে না। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। নিয়ম মোতাবেক পুলিশ এনকাউন্টারের ক্ষেত্রে বিচারবিভাগীয় তদন্ত হয়।
সেই তদন্তপ্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সিআইডি-র তদন্তের পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তও চলবে সমান্তরালভাবে।








