সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে এমপি-র চুল-দেহাংশ

0
246
MADYAP ABOSTH A MP R DEHO TUKRO KORECHILO JIHAD
MADYAP ABOSTH A MP R DEHO TUKRO KORECHILO JIHAD

অবশেষে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে বাংলাদেশের সাংসদের চুল-দেহাংশ উদ্ধার করেছে সিআইডির অফিসাররা।

বাংলাদেশে গ্রেফতার আরেক অভিযুক্ত আনামুল্লাকে ভিডিও কলে জেরা করে জানা যায় সাংসদ আনোয়ারুল আজিমকে খুনের পর তাঁর দেহের মাংস এবং হাড় আলাদা করা হয়। এরপর কিমা করা সেই মাংস কমোডের মধ্যে ফেলে একাধিকবার ফ্ল্যাশ করা হয়েছিল। এরপরেই সঞ্জীবা আবাসনের কমোড, নিকাশি পাইপ এবং সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানো হয়। এরপরেই সাংসদের দেহাংশ এবং চুল পায় তদন্তকারী অফিসাররা। এর আগে জেরায় আনামুল্লা জানিয়েছিল মদ্যপ অবস্থায় সারারাত ধরে সাংসদদের দেহ টুকরো টুকরো করেছিল কসাই জিহাদ। আনামুল্লা আরও জানিয়েছে দেহাংশের কিছু অংশ ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালে ফেলা হয়েছিল। কেষ্টপুর খালের হাটগাছায় সাংসদ-র দুটো মোবাইল ফোন এবং বেল্ট সহ একাধিক জিনিস ফেলা হয়েছিল। অন্যদিকে খুনে ব্যবহৃত গ্লাভস সহ জিনিসপত্র নিউটাউনের মল থেকেই কিনেছিল আততাযীরা। সেখানেও গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা।