
বিধানসভায় সই-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি। সোমবার দুপুরে রাজ্যের গোয়েন্দা বিভাগের কয়েক জন সদস্য অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে তাঁকে তৃতীয়বার নোটিস দেওয়া হয়েছে মঙ্গলবার হাজিরা দেওয়ার জন্য।
সেখানে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তাঁরা। তবে গত শনিবার থেকে কলকাতায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মাসের শেষ থেকে সই-কাণ্ডে তৎপর রাজ্যের গোয়েন্দা দফতর। এর আগে দু’বার অভিষেক-কে তলবি নোটিস জারি করেছে সিআইডি। সোমবারের মধ্যে ভবানী ভবনে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজির না-হওয়ায় তৃতীয় নোটিস দিতে সোমবার কালীঘাটের বাড়ি যায় সিআইডি। কিছু ক্ষণ পর বেরিয়ে যায় তারা। অভিযোগ ওঠে, অভিষেক বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা প্রস্তাবিত চিঠি পাঠান, তাতে কয়েক জন বিধায়কের সই জাল করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঋতব্রত এবং সন্দীপনের অভিযোগের ভিত্তিতেই বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় জানানো হয়। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
