
বিধানসভায় সইকাণ্ডে এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। বিধানসভায় জাল সইয়ের ঘটনার তদন্তে বৃহস্পতিবার রাতে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে গিয়েছেন সিআইডি অফিসাররা।
সই নিয়ে মেয়রকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বয়ান রেকর্ড করা হয়েছে।
এই ঘটনায় তিন বিধায়ক মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং মহেষতলার বিধায়ক শুভাশিস রায়ের হ্যান্ড রাইটিংয়ের নমুনা ব্যাঙ্কশাল কোর্টে সংগ্রহ করা হয়েছে। তৃণমূল বিধায়কদের হাতের লেখার নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি।
