গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata খেজুরির ২ বিজেপি কর্মী খুনে সিআইডি, বলল হাইকোর্ট

    খেজুরির ২ বিজেপি কর্মী খুনে সিআইডি, বলল হাইকোর্ট

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    খেজুরিতে ২ জন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে সিআইডি-র হাতেই তদন্তভার তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
    শুনানিতে তাঁর মন্তব্য, সিবিআই এখন গ্যালারি শো করছে! সিবিআইয়ের বদলে রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে চান বিচারপতি। খেজুরিতে জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা। তবে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, এই ঘটনার তদন্ত করবে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। সিট গঠন করে জোড়া খুনের তদন্ত হবে বলে জানিয়েছেন বিচারপতি। ডিআইজি সিআইডির নেতৃত্বে গঠিত হবে সিট। বিচারপতি ঘোষ আরও জানিয়েছেন, ওই তদন্তকারী দলে থাকবেন হোমিসাইড শাখার অফিসারও। এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতেও বলেছেন বিচারপতি ঘোষ।
    শুনানিতে মামলাকারীর আবেদনের ভিত্তিতে বিচারপতির মন্তব্য, এখন সিবিআই গ্যালারি শো করে। এই মামলাটি রাজ্য পুলিশই তদন্ত করবে।