
বাংলার অন্যতম ফিল্ম অ্যাওয়ার্ড সিনেমার সমাবর্তন-র এই বছরের থিম ছিল বাংলার সিনেমার পর্দায় কালজয়ী নেগেটিভ চরিত্ররা। এই থিমকে প্রতীকী বলাই যায়, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি সত্যি বলে সত্যি কিছু নেই জিতেছে সেরা পরিচালক, সেরা সহ অভিনেত্রী সৌরসেনী মৈত্র, সেরা চিত্রনাট্য, সেরা সিনেমাটোগ্রাফার প্রসেনজিৎ চৌধুরি, সেরা সাউন্ড ডিজাইনিং এবং মিক্সিং-এর আদিপ ও অনিন্দিত পুরস্কার।
তবে সৃজিতের ছবির সঙ্গে সহ অভিনেত্রী এবং সেরা চিত্রনাট্যর পুরস্কার যৌথভাবে পেয়েছেন চান্দ্রেয়ী ঘোষ লক্ষ্মীকান্তপুর লোকাল এবং আদিত্য বিক্রম সেনগুপ্ত মায়ানগর। মায়ানগর-এর জন্য এছাড়াও আদিত্য বিক্রম সেরা ছবি এবং সেরা এডিটরের জন্য নির্বাচিত হয়েছেন। গৃহপ্রবেশ-এর জন্য টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায় পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এবং যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন দেব প্রজাপতি টু এবং পরমব্রত চট্টোপাধ্যায় কিলবিল সোসাইটি। সেরা সহ অভিনেতা রুদ্রনীল ঘোষ ধূমকেতু, অঙ্ক কি কঠিন-এর জন্য সেরা নবাগত অভিনেতা প্রসূন সোম এবং সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন সৌরভ পালোধী। সেরা নবাগত অভিনেত্রী ইধিকা পাল রঘু ডাকাত, সেরা ভিলেনের পুরস্কার পেয়েছে সৌরভ দাস ,অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। সৃজিতের ছবি লহ গৌরাঙ্গের নাম রে পেয়েছে দুটি পুরস্কার,সেরা মহিলা প্লে ব্যাক সিঙ্গার জয়তী চক্রবর্তী এবং সেরা গীতিকারের ঋতম সেন পুরস্কার।
সেরা পুরুষ প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার জিতে নিয়েছেন আরমান রশিদ খান,গৃহপ্রবেশ। সেরা কস্টিউমের পুরস্কার রান্না বাটি’র জন্য পেয়েছেন পৌলমী গুপ্ত। সিনেমার সমাবর্তনে এবার সৃজিত মুখোপাধ্যায়ের তিনটি ছবি পেয়েছে আটখানা পুরস্কার। এছাড়া সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মান প্রদান করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে।









