নাগরিকদের আইন মানা উচিত : ভাগবত

0
59
ছবি সৌজন্যে :সংগৃহীত
নাগরিকদের সকলের সংকল্প হওয়া উচিত— ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করা। তবেই পূর্বপুরুষদের আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে উত্তর বিহারের আরএসএস দফতরে জাতীয় পতাকা উত্তোলন করে এমনটাই বার্তা দিয়েছেন সরসংঘচালক মোহন ভাগবত। মোহন ভাগবত বলেছেন, সাধারণতন্ত্র দিবস শুধুমাত্র উৎসবের দিন নয়, এটি দায়িত্ব ও কর্তব্য স্মরণ করারও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। জাতীয় পতাকার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে আরএসএস প্রধান বলেছেন, গেরুয়া রং ত্যাগ, তপস্যা ও চিরন্তন সংস্কৃতির প্রতীক। সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক, আর সবুজ রং সমৃদ্ধি ও কঠোর পরিশ্রমের কথা স্মরণ করায়।
অশোক চক্র জানায়— রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত ন্যায় ও নীতির ভিত্তিতে। সংবিধানের প্রসঙ্গে তিনি বলেন, বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকর-প্রণীত সংবিধান আমাদের সঠিক আচরণ ও কর্তব্যের পথ দেখায়।