গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports কষ্টের জয়ে এগোচ্ছে সিটি

    কষ্টের জয়ে এগোচ্ছে সিটি

    0
    52
    ছবি সৌজন্যে : এক্স

    প্রথমার্ধের বেশিরভাগ সময় নিজেদের খুঁজে ফিরল ম্যানচেস্টার সিটি। সেই তারাই বিরতির আগের মুহূর্তে এগিয়ে গেল।

    পরের অর্ধে ওই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ল পেপ গুয়ার্দিওলার দল।লিডস ইউনাইটেডের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সিটি। একমাত্র গোলটি করেন অ্যান্টোয়ান সেমেনিও।প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল সিটি। শীর্ষস্থানের সঙ্গে ব্যবধানও কমাল তারা।সমান ম্যাচে ৫১ পয়েন্ট তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা।সমান ৪৮ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। তবে ম্যানচেস্টার ইউনাইটেড একটি ম্যাচ কম খেলেছে।প্রথমার্ধে সিটির পারফরম্যান্স একদমই ভালো হয়নি। এই সময়ে বরং বেশ ভালো খেলে লিডস। ৩৯ মিনিটেই প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়ে যান ব্রেন্ডেন অ্যারনসন। কিন্তু ওয়ান-অন-ওয়ানে জানলুইজি দোন্নারুম্মা সোজাসুজি শট নেন তিনি।এর পরপরই পাল্টা আক্রমণে গিয়ে ভালো একটি সুযোগ পায় সিটি। তবে নিকো ও’রাইলির শট আটকে দেন লিডস গোলরক্ষক।বিরতির আগের শেষ আক্রমণে গোলও পেয়ে যায় সিটি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে পাস বাড়ান রায়ান আইত-নুরি, আর স্লাইড করে ডান পায়ের টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন সেমেনিও।জানুয়ারির শুরুতে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেওয়ার পর, দলটির হয়ে প্রিমিয়ার লিগে এই নিয়ে চারটি গোল করলেন ঘানার উইঙ্গার সেমেনিও। সিটির জার্সিতে দেড় মাসের মধ্যে তার গোল হলো ছ’টি।

    দ্বিতীয়ার্ধে অধিকাংশ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণেও একচেটিয়া আধিপত্য করে সিটি। সেমেনিও, রদ্রি ও গেয়িরা ভালো কয়েকটি সুযোগও তৈরি করেন কিন্তু গোল আর হয়নি।