
বীরভূম থেকে বারাসত, কালীঘাট থেকে নৈহাটির বড়মা। দিকে দিকে কালীপুজোর উন্মাদনা। আলোর উৎসবে মাতোয়ারা রাজ্য।
ভূত চর্তুদশীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এছাড়া সোমবার কালীপুজো উপলক্ষ্যে আয়োজন। আলোর মেলায় সেজেছে মন্দির থেকে গর্ভগৃহ। কালীপুজোর আগের রাতেই ভক্তের ঢল নেমেছে তারাপীঠে। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর কালীপুজোর আগের রাত ভূত চতদর্শীতে পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। অন্যদিকে বারাসতে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। কালীপুজোর দিনে ভিড় এড়াতে আগের রাতেই বারাসতের রাস্তায় উপচে পড়া ভিড়। সেখানকার কেএনসি রেজিমেন্ট, পাওনিয়ার অ্যাথলেটিক, নবপল্লি অ্যাসোসিয়েশন, নবপল্লি আমরা সবাইয়ের মত নামকরা কয়েকটি পুজোয় তিল ধারণের জায়গা নেই।
অন্যদিকে নৈহাটির অন্যতম আকর্ষণ বড়মাকে নিয়েও মানুষের উৎসাহ রয়েছে চোখে পড়ার মত। শুধু বড় মা নয়, নৈহাটির অন্যান্য পুজো কমিটির বিশালাকার দেবী কালী দর্শনেও মানুষ ভিড় জমিয়েছে।







