যানজটে নাকাল শহর, ফের ১০ দিন সময় চান ফিরহাদ

0
262
ছবি সৌজন্যে : নিজস্ব
বৃহস্পতিবারের পর মুক্তি নেই শুক্রবারেও। ইএম বাইপাসে তীব্র যানজটে নাকাল যাত্রীরা। মা উড়ালপুলে লম্বা লাইন গাড়ির।
ইএম বাইপাসের বেহাল অবস্থার কারণে সল্টলেক, চিংড়িহাটা, বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে সায়েন্স সিটি যেতে প্রায় ঘণ্টা খানেক সময় লাগছে গাড়ি, বাসের। টানা বৃষ্টিতে কার্যত বেহাল অবস্থা বাইপাসের। বড় বড় গর্ত, জমা জলে দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। শুধু বাইপাস নয়, কলকাতার একাধিক রাস্তায় কার্যত একই ছবি। তারপরেও মেয়র ফিরহাদ হাকিমের আশ্বাস ১০ দিন বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব। তাঁর দাবি এবার প্রচুর বৃষ্টি হয়েছে। যে রাস্তাগুলোয় যানজট হচ্ছে। সেগুলো ব্যবহার হয় বেশি। তাই রাস্তায় টানেল করা যায়নি। একবার রাস্তার ভিতর জল ঢুকে গেলে সেই রাস্তা বসে যাচ্ছে। প্রবল বৃষ্টিতে পিচ উঠে যাচ্ছে। ফের একবার দাবি করেছেন ১০ দিন বৃষ্টি না হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
এই ইস্যুতে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য খোঁচা দিয়ে বলেছেন দুর্গাপুজোর খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে ১ লাখ ১০ হাজার টাকা অনুদান দিচ্ছেন। একটা সরকার আনন্দঘন মহূর্ত নিয়ে আসছে। আনন্দে থাকুন, ভাল থাকুন।