গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports সিটিকে উড়িয়ে দিল আর্সেনাল

    সিটিকে উড়িয়ে দিল আর্সেনাল

    0
    1123
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    হাইভোল্টেজ ম্যাচে আগ্রাসী ফুটবলে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টারকে বিধ্বস্ত করল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-১ গোলে জিতেছে গতবারের রানার্সআপরা।

    মার্টিন ওডেগোরের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন আর্লিং হলান্ড।কিন্তু সিটির উচ্ছ্বাস থেমে যায় পরমুহূর্তেই।পরের ২০ মিনিটে টমাস পার্টি, মাইলস লুইস-স্কেলি ও কাই হাভার্টজের লক্ষ্যভেদে এবং শেষ দিকে ইথান নোয়ানেরি দুর্দান্ত এক গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।প্রায় ১৭ বছরের মধ্যে এই প্রথম প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে ৫ গোল হজম করল সিটি।

    এর আগে শেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল ২০০৮ সালে।আসরে প্রথম দেখায় সেপ্টেম্বরে দু’ দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। একেবারে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছিল ম্যানচেস্টার সিটি।