গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports সিটি’র ওয়াকার এসি মিলানে

    সিটি’র ওয়াকার এসি মিলানে

    0
    791
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ম্যানচেস্টার সিটি অধিনায়ক কাইল ওয়াকার সিজনের বাকি অংশের জন্য লিয়েনে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন।তার দল বদলের খবরটি নিশ্চিত করেছে দুই ক্লাব।মিলানের হয়ে মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছেন ইংল্যান্ডের রাইট-ব্যাক কাইল ওয়াকার।

    আসছে গ্রীষ্মে তার চুক্তি পাকাপাকি হতে পারে।মিলানের সঙ্গে ওয়াকারের বর্তমান চুক্তিতে তাই বলা আছে। এসি মিলানে যোগ দিয়ে ওয়াকার তার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ এবং আবেগঘন পোস্ট শেয়ার করে সিটিকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন,সিটিতে যোগ দেওয়া ছিল তার স্বপ্ন পূরণ।কোচ পেপ গার্দিওলাকে ধন্যবাদ, জানিয়ে বলেছেন তাঁর উপর বিশ্বাস রাখার জন্য।একসঙ্গে ১৭টি ট্রফি জিতেছেন। গার্দিওলার দিকনির্দেশ তাঁকে আজকের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। উল্লেখ্য,২০১৭ সালে টটেনহ্যাম থেকে ৫০ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেওয়া ওয়াকার ক্লাবটির হয়ে ৩১৯টি ম্যাচ খেলেছেন। ২০২২-২৩ সিজনে ট্রেবলজয়ী দলের অংশ ছিলেন।

    প্রিমিয়ার লিগে গার্দিওলার অধীনে তিনি ছয়টি লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এর আগে ৪ জানুয়ারি ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ ম্যাচে খেলেছিলেন তিনি, তবে ম্যাচের পর গার্দিওলাকে জানিয়ে দেন যে তিনি ক্লাব ছেড়ে যেতে চান।