গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে অপহরণ, গ্রেফতার সিভিক

    গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে অপহরণ, গ্রেফতার সিভিক

    0
    341
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকল ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ বুধবার রাতে। কয়েকজনের সঙ্গে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে এসে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়।
    এরপর পরিবারের লোকজন থানায় গিয়ে জানতে পারেন থানা থেকে কোনও অপারেশনই করা হয়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপরে নদিয়ার চাপড়া অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।
    গ্রেফতার করা হয় ডোমকল থানার সিভিক ভলান্টিয়ার হুমায়ুন কবির সহ ৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি গাড়ি। টাকা হাতানো না অন্য কোনও কারণে বাবসায়ীকে অপহরণ করা হয়েছে। খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।