
আর জি করকাণ্ডে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আজীবন কারাবাসের সাজা নিয়ে টালবাহানার মধ্যে মালদায় আবারও ধর্ষণের অভিযোগে নাম জড়িয়েছে সেই সিভিকেরই।
মালদার মানিকচকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে মালদার মানিকচকের বাসিন্দা ওই নির্যাতিতার বিয়ে হয়েছে মুর্শিদাবাদে। এক মাস ধরে তিনি বাবার কাছে ছিলেন। বৃহস্পতিবার রাতে পেটে ব্যথা হওয়ায় গ্রামেরই বাসিন্দা পেশায় সিভিক ভলান্টিয়ার পঙ্কজ মণ্ডলকে সাহায্যের জন্য ডেকে আনেন নির্যাতিতার মা। অভিযোগে তরুণীর মাকে নদী থেকে জল আনতে বলে সেই সুযোগে তরুণীর ওপর নির্যাতন চালান অভিযুক্ত পঙ্কজ।
পরে মা ফিরতেই বিষয়টি জানাতে থানার দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। এরপরেই অভিযুক্ত পঙ্কজ মণ্ডলকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ।
