আর্থিক অনটনে আত্মহত্যা সিভিকের

0
231
ছবি সৌজন্যে : নিজস্ব

সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়েছে মালদার চাঁচলে। পরিবারের দাবি আর্থিক অনটনের কারণে আত্মহত্যা করেছেন মিঠুন সরকার।

জানা গিয়েছে চাঁচলের সদরপুরের বাসিন্দা সিভিকের বেতনে সংসার চলছিল না বলে পরিযায়ী শ্রমিকের কাজ করতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন। দুই মাস পরে আবার ফিরে এসে সিভিক ভলান্টিয়ার হিসেবে যোগ দেন তিনি।

কিন্তু তাতেও ঋণের বোঝা কমেনি। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী এবং সন্তান রয়েছে। ২০১৩-য় চাঁচল থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মিঠুন।