বুদবুদে সিভিককে জুতোপেটা, সিউড়িতে কনস্টেবলকে ঘুষি

0
282
ছবি সৌজন্যে : নিজস্ব
সিভিক ভলান্টিয়ারকে জুতো পেটা করছেন ট্রাক ড্রাইভার। পশ্চিম বর্ধমানের বুদবুদের জুতোপেটার ভিডিও ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে কলকাতায় জমা জলের কারণে বুদবুদে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ট্রাক আটকায় পুলিশ। এই নিয়ে ট্রাক চালকদের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সেই সময় এক সিভিক ভলান্টিয়ার লাঠি দিয়ে ট্রাক চালককে মারলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরেই ট্রাক চালকরা একজোট হয়ে ওই সিভিক ভলান্টিয়ারকে ঘিরে ধরে জুতোপেটা করে। তাঁরা পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করতে থাকেন। যদিও সেই দাবি অস্বীকার করেছে পুলিশ। এদিকে সিউড়িতে পুলিশ কনস্টেবলকে ঘুষি মারার অভিযোগ উঠেছে এক টোটো চালকের বিরুদ্ধে। সিউড়ির জেলখানা মোড়ে টোটো সরাতে বলায় কনস্টেবলের সঙ্গে বচসা বাধে টোটো চালকের। সেই সময় কনস্টেবলকে ওই টোটোচালক ঘুষি মারে বলে অভিযোগ। পুলিশকে টাকা তোলে তাই মানুষের ক্ষোভের মুখে পড়ছে পুলিশ। আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
তাঁর কথায় যাকে টাকা দেয়, তার সঙ্গে তো চাকরের মত ব্যবহার করবেই, পুলিশেরও তাই অবস্থা হয়েছে।