
বাংলাদেশের সেনাকে আটকাতে সিভিক ভলান্টিয়ারই যথেষ্ট। ৪ দিনে কলকাতা দখলের হুঁশিয়ারির পাল্টা এভাবেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন যাঁরা বলছেন তাঁদের কোনও ধারণাই নেই বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশের কতটা ক্ষমতা থাকতে পারে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় এসব কথা বলে ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে। এই উন্মাদনা সাময়িক। যখন দৈনন্দিন জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হবে, পেটে ভাত না জুটবে না তখন সব উন্মাদনা বেরিয়ে যাবে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মধ্যেই কেউ বলছেন ৪ দিনে কলকাতা দখল করবেন, কেউ আবার বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি দিচ্ছেন।
একধাপ এগিয়ে কেউ আবার ত্রিপুরা, অসম, মিজোরাম সহ সেভেন সিস্টার দখলের দাবি তুলেছেন। তাঁদেরকেই পাল্টা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।
