
বেপরোয়া বাইকের ধাক্কায় ক্যানিং থানার অন্তর্গত ধলীরবাটি মোড় এলাকায় মৃত্যু হয়েছে তাজউদ্দিন লস্কর নামে এক সিভিক ভলান্টিয়ারের। সূত্রের খবর, শনিবার রাতে ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার তাজউদ্দিন বাইক করে ধলীরবাটি মোড় থেকে ক্যানিংয়ের দিকে আসছিলেন।
রাস্তাতেই আচমকা বেপরোয়া গতিতে একটা বাইক এসে তাজউদ্দিনকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে এক্কেবারে ১০০ মিটার দূরে ছিটকে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। যদিও ততক্ষণে সব শেষ।
চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। শেষ কয়েকদিন ধরে ক্যানিং মহকুমায় একের পর এক দুর্ঘটনায় ক্ষোভ বেড়েছে মানুষের মধ্যে। বেপরোয়া বাইকগুলির নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।









