গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National আমেরিকায় ঘরে বাইরে বিপাকে আদানি

    আমেরিকায় ঘরে বাইরে বিপাকে আদানি

    0
    151
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    ঘুষকাণ্ডে অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে একই সঙ্গে দেওয়ানি এবং ফৌজদারি মামলা চলবে আমেরিকায়। নিউ ইয়র্কের আদালত শুক্রবার এই নির্দেশ দিয়েছে।
    এই সংক্রান্ত তিনটি মামলার বিচারের দায়িত্ব পেয়েছেন ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিস। অভিযোগ, বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছিল গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রিন এনার্জি লিমিটেড। ঘুষের অঙ্ক ২৬.৫ কোটি ডলার। তিনটি অভিযোগের ভিত্তিতে আমেরিকার ন্যায়বিচার দফতর এবং বাজার নিয়ন্ত্রক এসইসি সংস্থা এসইসি যথাক্রমে ফৌজদারি ও দেওয়ানি আইনে অভিযোগপত্র পেশ করেছিল।
    ফৌজদারি অভিযোগগুলির মধ্যে রয়েছে ১৯৭৭ সালে চালু হওয়া আমেরিকার ঘুষ বিরোধী আইন ফরেন কোরাপ্ট প্র্যাক্টিসেস আ্যাক্ট লঙ্ঘনের পাশাপাশি সিকিয়োরিটিজ সংক্রান্ত এবং ওয়্যার ব্যবহার করে প্রতারণার ষড়যন্ত্র। দেওয়ানি আইনেও অভিযোগ আনা হয়েছে শেয়ার এবং ঋণপত্রের বাজারের নিয়ম লঙ্ঘন সংক্রান্ত প্রতারণার।