
সিভিল ডিফেন্স কর্মীদের বিক্ষোভে উত্তাল সল্টলেক। চাকরিতে স্থায়ীকরণ, নূন্যতম ৩০ দিনের কাজের দাবিতে সল্টলেক ময়ূখ ভবনের সামনে জমায়েত করেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
তাঁরা বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খানের সঙ্গে দেখা করতে চেয়ে দাবি জানায়। পুলিশ বাধা দিতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন তাঁরা। প্রতিবাদে খালি গায়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
তাঁদের দাবি জীবন বিপন্ন করে কোভিড, আমফানের মত দুর্যোগে কাজ করেছেন, তারপরেও সরকার তাদের খালি বঞ্চনাই করে গেছে। তাদের দাবি না মানা হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
