নির্যাতিতা শিশুর বাড়িতে নাগরিক সমাজের প্রতিনিধি দল

0
310
ছবি সৌজন্যে : নিজস্ব
নির্যাতিতা শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চুঁচুড়া নাগরিক সমাজের ৬ জনের প্রতিনিধি দল। জানা গিয়েছে, গত সপ্তাহে চুঁচুড়ায় নাবালিকাকে নির্যাতন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।
অভিযোগ, ওই নাবালিকা এলাকায় বন্ধুদের সঙ্গে খেলতে গেলে প্রতিবেশী যুবক তাকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। বাড়িতে এসে সম্পূর্ণ ঘটনা পরিবারকে জানালে পরিবার ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত যুবককে তারা প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতেও পেশ করেছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার।
এরপরেই চুঁচুড়া নাগরিক সমাজের ৬ জনের প্রতিনিধি দল শিশু কন্যার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন। এলাকাবাসীরসহ নাগরিক সমাজের পক্ষ থেকে দোষীর উপযুক্ত শাস্তিসহ আগামী দিনে এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় তারও দাবি জানিয়েছেন।