
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী,আইআরজিসি কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা মার্কিন সেনাদের ওপর হামলার দাবি করেছে।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, কুয়েতের আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটি, মোহাম্মদ আল-আহমদ নৌঘাঁটি এবং আলী আল-সালেম বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি নৌঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা, উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি নৌঘাঁটি এবং একটি রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।ওদিকে,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা করেছেন।ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, উভয় নেতা মধ্যপ্রাচ্যের বিপজ্জনক অবনতিশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় অব্যাহত রেখেছেন।
উদ্ভূত পরিস্থিতির কারণে ইরান ও আরব দেশগুলোতে মারাত্মক প্রভাব পড়ছে।ক্রেমলিন আরও জানিয়েছে,রুশ প্রেসিডেন্ট এই সংঘাত আর বাড়তে না দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
