গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National টোল প্লাজায় ফাস্ট্যাগের নিয়মে বদল কেন্দ্রের 

    টোল প্লাজায় ফাস্ট্যাগের নিয়মে বদল কেন্দ্রের 

    0
    102
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জাতীয় সড়কের উপর টোলগুলিতে লেনদেন সহজ করার লক্ষ্যে ফাস্ট্যাগের নিয়মে বড় বদল করেছে কেন্দ্র। এই নিয়ে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআইয়ের তরফে জারি হয়েছে নতুন সার্কুলার। সেখানে বলা হয়েছে, ফাস্ট্যাগে কম ব্যালান্স, টাকা দিতে দেরি বা ট্যাগটি কালো তালিকাভুক্ত হলে দিতে হবে অতিরিক্ত জরিমানা।
    ফলে এ ব্যাপারে গ্রাহকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে এনপিসিআই কর্তৃপক্ষ। চলতি বছরের ২৮ জানুয়ারি ফাস্ট্যাগ নিয়ে নতুন সার্কুলার জারি করে কেন্দ্র সরকার। ওই সার্কুলার অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি চালু হয় নয়া নিয়ম। এনপিসিআইয়ের তরফে বলা হয়েছে, প্রায়ই টোল প্লাজাগুলির সামনে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। ফলে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
    তাঁদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে নিয়ম বদল করা হয়েছে। পাশাপাশি, টোলের লেনদেন সহজ করা এবং জালিয়াতি আটকানোও প্রশাসনের উদ্দেশ্য বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।