
দোলের দিন পারিবারিক অশান্তি থামাতে গিয়ে রক্ত ঝরেছে ক্লাব সদস্যদের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁশদ্রোণীতে।
জানা গিয়েছে, বাঁশদ্রোণীর পীরপুকুর রোডের শান্তি সঙ্ঘ ক্লাবের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় বেশ কয়েকজন যায় এলাকারই একটি বাড়িতে। দোলের দিন রং খেলার সময় এক কিশোরীকে ওই পরিবারের লোকজন মারধর করেছে বলে অভিযোগ ওঠে। সে কথা শুনেই ক্লাব সদস্যরা রাতে হাজির হয় ওই বাড়িতে। সেখানে মারধর খেতে হয় বলে অভিযোগ। আহত হন কয়েকজন সদস্য। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়। এলাকায় অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্লাবের কাছে অভিযোগ জমা পড়ছিল।
সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের দাবি, রং খেলা নিয়ে সামান্য ঝামেলা হয়েছিল কিশোরীর সঙ্গে। সে খবর দেওয়ায় ক্লাব সদস্যরা আসেন। পরিবারের সদস্য়াদের অভিযোগ, তাঁদেরকেও মারধর করেছে ক্লাব সদস্যরা।
