পশ্চিমবঙ্গ দিবস : সুকান্তর বাইক র‍্যালিতে বাধা, পদযাত্রা শুভেন্দুর

0
135
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পশ্চিমবঙ্গ দিবস পালনে সুকান্ত মজুমদারের বাইক র‍্যালি পুলিশের বাধায় ধুন্ধুমার। শুক্রবার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে বাইক র‍্যালি করে নেতাজির বাড়ির দিকে এগোতেই সুকান্ত মজুমদারকে বাধা দেন পুলিশকর্মীরা।
তখনই রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা বেধে যায়। এরপর পুলিশের বাধা পেরিয়ে বাইক নিয়ে এগোতে থাকেন সুকান্ত মজুমদার। তিনি বলতে থাকেন পুলিশের এই আচরণ দেখে মনে হচ্ছে বাংলাদেশের পলিশ বাধা দিচ্ছে। এদিকে বিধানসভা থেকে হেঁটে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। বিজেপি উদ্বাস্তু সেলের তরফে এই কর্মসচির আয়োজন করা হয়েছিল।
বিরোধী দলনেতা বলেছেন মহম্মদ আলি জিন্না অবিভক্ত বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু ১৯৪৭-র ২০ জুন শ্যামাপ্রসাদ মুখার্জি আইনসভায় রুখে দিয়েছিলেন। তাই এই দিনটি ভোলার নয়।