আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার ভাঙড়, নামল বাহিনী

0
155
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রচারের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার ভাঙড়। মারধর, ইট বৃষ্টি, বাইক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হল কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে ভাঙড় ২ নম্বর ব্লকের কুলবেড়িয়া অঞ্চলে দেওয়াল লিখন করছিল আইএসএফ কর্মারা। সেই সময় বাধা দেয় তৃণমূল। অভিযোগ এরপরেই দুইপক্ষের মধ্যে বচসা বাধে। শুরু হয় ইটবৃষ্টি। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আইএসএফের অভিযোগ পুলিশের সামনেই তাদের কর্মীদের মারধর করা হয়েছে। আইএসএফ কর্মীদের বাড়িতেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বাইক।

যদিও আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পোলেরহাট থানার পুলিশ।