গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Darjeeling জেলায় জেলায় এবিভিপির অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

    জেলায় জেলায় এবিভিপির অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

    0
    315
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এবিভিপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কান্ড রাজ্যের জেলায় জেলায়। মুর্শিদাবাদ কাণ্ড, চাকরি বাতিল-ইত্যাদি ইস্যুতে জেলাশাসক ভবন অভিযানে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে কর্মী, সমর্থকদের।

    এদিন কলকাতার ন্যাশনাল লাইব্রেরি থেকে আলিপুরে জেলাশাসক ভবনের দিকে যাওয়ার সময় পুলিশের তরফে জানানো হয় সেখানে ১৬৩ ধারা জারি রয়েছে। আপত্তি উড়িয়ে এগোতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ঘটনায় ২৫ জন কমাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে শিলিগুড়ির হাসমি চকে মুখ্যমন্ত্রীর কশপুতুল দাহ করতে গেলে কুশপুতুল ছিনিয়ে নেয় পুলিশ। সেই সময়ই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর নেতৃত্বে বিষ্ণুপুরে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি দেখানো হয়।

    নদিয়ার কষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভের পর অবস্থানে বসে পড়েন এবিভিপির কর্মীরা। কোচবিহারের এদিন দল বেধে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে বিজেপির তরফে।