গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ২ গোষ্ঠীর ছাত্র সংঘর্ষ

    বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ২ গোষ্ঠীর ছাত্র সংঘর্ষ

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স
    বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিড়লা এবং রুইয়া হস্টেলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রুইয়া হোস্টেলের পীযূষ তিওয়ারিকে বিড়লা হোস্টেলের কিছু ছাত্র মারধর করার পর সংঘর্ষ শুরু হয়।
    হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে, বিপুল সংখ্যক ছাত্র বিড়লা ক্রসিংয়ে জড়ো হয়, যেখানে সংঘর্ষ শুরু হয় এবং ইটপাটকেল ছোঁড়ার ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বোর্ড পুলিশকে সতর্ক করার পর, পুলিশ এবং পিএসি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারাণসীর কাশী জোনের ডিসিপি গৌরব বানসওয়াল বলেন, পুরনো শত্রুতার জেরে বিড়লা ও রুইয়া হোস্টেলের ছাত্রদের মধ্যে বিরোধ দেখা দেয়। ইট ও পাথর ছোঁড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
    আহত এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীযূষ তার অভিযোগে কিছু প্রাক্তন ছাত্রের নাম উল্লেখ করেছেন যারা অননুমোদিতভাবে বিএইচইউ হোস্টেল দখল করে রেখেছিলেন।