গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Coochbehar মেখলিগঞ্জে জমি বিবাদের জেরে সংঘর্ষ, ফাটল বোমা

    মেখলিগঞ্জে জমি বিবাদের জেরে সংঘর্ষ, ফাটল বোমা

    0
    439
    ছবি সৌজন্যে : নিজস্ব

    জমি বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জে। পাশাপাশি বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, মেখলীগঞ্জ ব্লকের অন্তর্গত চ্যাংড়াবান্ধা অঞ্চলের ১৫১ পানিশালায় জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

    গ্রাম পঞ্চাযে সদস্য থেকে কেউই সমস্যার সমাধান করতে না পারায় বিষয়টি পৌঁছেছে আদালত পর্যন্ত। মেখলিগঞ্জ কোর্টে সেই জমি বিবাদের মামলাটি বিচারাধীন। বৃহস্পতিবার বিবাদ চরমে ওঠে। লাইলী বেগম ও তার স্বামী শায়র আলীর অভিযোগ, রফিকুল ইসলাম ঢোনা, মনসুর আলী তাদের বাড়িতে আগুন লাগিয়ে জমি দখল করতে উদ্যত হয়েছে। জমি দখল করতে গিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেখলিগঞ্জের বিশাল পুলিশ বাহিনী।

    পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এলাকায় পুলিশি পিকেট বসানো হয়েছে। পাশাপাশি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। দমকল বাহিনীর  তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।