গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আরাবুল-শওকত ঘনিষ্ঠদের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়

    আরাবুল-শওকত ঘনিষ্ঠদের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়

    0
    133
    আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ভোজের হাটে আরাবুল ইসলামের অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে শওকত অনুগামীদের বিরুদ্ধে।
    ভাঙচুর করা হয়েছে অফিস। ভাঙচুর করা হয়েছে আরাবুল ঘনিষ্ঠ আলবাবু মোল্লার গাড়ি। মারধরও করা হয়েছে বলে অভিযোগ। এরআগে বুধবার ভাঙড়ে কর্মিসভা থেকে শওকত মোল্লার সামনেই আরাবুল ঘনিষ্ঠদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল জেলা পরিষদের সদস্য বাহারুল ইসলাম। এর ঠিক একদিন পরেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা হামলা চালায় ভোজেরহাটে দলীয় কার্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙড় থানার পুলিশ।