
আরাবুল ইসলাম ও শওকত মোল্লা অনুগামীদের মধ্যে মারধরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়। গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসে যান।
তাঁর অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা। ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ। আক্রান্ত আরাবুল অনুগামীর অভিযোগ, আরাবুল ইসলামের মিটিং থেকে বাড়ি ফেরার পরই বাড়িতে হামলা, গালিগালাজ করে মারধর শুরু করে, বাড়িতে ভাঙচুর করে।
শওকত মোল্লাকে কটাক্ষ করে ভাঙড়ের ২ নম্বর ব্লকের সভাপতি আরাবুল ইসলাম বলেছেন, যেভাবে ভাঙড়ে অত্যাচার, জুলুম, সন্ত্রাস, টাকা নেওয়া, তোলাবাজি, সব চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন শওকত মোল্লা। তবে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








