
আর্মেনিয়ার বিরোধী দলনেতা আর্তুর সাগসিয়ানের আইনি রক্ষাকবচ কেড়ে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এই ইস্যুকে ঘিরে সেদেশের সাংসদদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে।
সরকারের অভিযোগ, দেশের বিরোধী দলনেতা সন্ত্রাসবাদীদের সঙ্গে হাতে হাতমিলিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছেন। এই অভিযোগে সার্গসিয়ানকে গ্রেফতার করতে চলেছে পুলিশ। বিরোধী দলনেতা হিসাবে তিনি যে রক্ষাকবচ পান, তা প্রত্যাহার করে নিয়েছে সরকার। আর এ নিয়ে বিরোধী দলের নেতারা সংসদে কার্যত হাঙ্গামা শুরু করার পরই শাসকপক্ষের সাংসদরা ঝাঁপিয়ে পড়েন। সংসদ কক্ষ হয়ে যায় বক্সিং রিং।
সাংসদরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকেন।অন্তত তিনজন সাংসদের নাক ফেটে রক্ত বের হয়। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকেও ডাকতে হয়েছে।





