হোয়াইট হাউসের অদূরে সংঘর্ষ, নদীতে বিমান, বাড়ছে মৃত্যু      

0
143
ছবি সৌজন্যে : এক্স
হোয়াইট হাউস থেকে ৫ কিলোমিটার অদূরে সেনার কপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রিবাহী বিমান নদীতে ভেঙে পড়ায় শোরগোল পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত পোটোম্যাক নদী থেকে ১৮ মৃতদেহ উদ্ধার হয়েছে।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক কপ্টারের সঙ্গে মাঝ আকা‌শে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্‌সের ওই যাত্রিবাহী বিমানের। সংঘর্ষের জেরে যাত্রীদের নিয়েই পটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। তাদের উদ্ধারের জন্য পৌঁছেছে উদ্ধারকারী দল।সেনার ওই কপ্টারে সে সময় তিন জন ছিলেন। তাদের খবর এখনও অজানা।আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইন্‌সের ৫৩৪২ নম্বর বিমানটি।অন্যদিকে জানা গিয়েছে, যাত্রিবাহী বিমানটি যখন পোটোম্যাক নদীর মাঝ বরাবর পৌঁছয়, ঠিক তখনই সেটির পেটে এসে ধাক্কা মারে সেনার কপ্টারটি। তারপরই আগুনের গোলা দেখা যায় আকাশে। সেই আগুনের গোলা মাঝ নদীতে পড়তে দেখা যায়। যে জায়গায় এই দুর্ঘটনা, তার ঠিক পাঁচ কিলোমিটারের মধ্যে হোয়াইট হাউস রয়েছে।
এছাড়াও কাছাকাছি রয়েছে ক্যাপিটল হাউস, পেন্টাগন।জরুরি পরিস্থিতিতে ওয়াশিংটন বিমানবন্দরে আপাতত সব উড়ান এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।