ফের সংঘর্ষ থাইল্যান্ড-কম্বোডিয়ার, নিহত ১

0
95
ছবি সৌজন্যে : এক্স
সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত শুরু হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে। সূত্রের খবর, সোমবার থাইল্যান্ডের সেনাবাহিনীর উপর আচমকা হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনারা।
তাতে থাইল্যান্ডের এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন চার জন। সূত্রের খবর, থাইল্যান্ডের সেনাবাহিনীর উপর আচমকা হামলা চালায় কম্বোডিয়ার সেনারা। তাতে থাইল্যান্ডের এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন চার জন। পাল্টা থাইল্যান্ডের তরফে এয়ার স্ট্রাইক করা হয়েছে বলে খবর। এই উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকা সমর্থিত শান্তি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কক।
থাইল্যান্ড সেনার মুখপাত্র উইনথাই সুভারি অভিযোগ করেছেন, উবন রাচাথানি প্রদেশে তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মালি সোচেয়াতা পাল্টা অভিযোগ জানান, হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনীই। কিন্তু কম্বোডিয়া পাল্টা আক্রমণ করেনি। দুই দেশই একই অপরের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।