
ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে দশম শ্রেণির এক ছাত্রী। এবার সেই ছাত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছে সেই পড়ুয়ার।
আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছে। প্রসবের পরই তার শারীরির অবস্থার অবনতি হয়। রক্তাল্পতা এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তিরুপতির হাসপাতালে স্থানান্তরিত করা হয় পড়ুয়াকে। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণের মামলাও রুজু করা হয়।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ওই পড়ুয়ার পূর্ব পরিচিত। তাঁর খোজে পুলিশের কয়েকটি দল গঠন করা হয়েছে।
