ক্লাস টেনের ছাত্রের এলোপাথাড়ি কোপ, মৃত মা, গুরুতর বাবা

0
648
ছবি সৌজন্যে : নিজস্ব

পরিবারের একের পর এক সদস্যকে কোপালো ক্লাস টেনের ছাত্র। এলোপাথাড়ি কোপে মৃত্যু হয়েছে মায়ের। আশঙ্কাজনক অবস্তায় আসবালে ভর্তি রয়েছেন বাবা। হাড়হিম করা কাণ্ড জলপাইগুড়ি ধূপগুড়িতে।

জানা গিয়েছে ক্লাস টেনের ছাত্র রণিত সরকার সোমবার রাতে আচমকাই ধারাল অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। প্রথমে তার মা দীপালি সরকারকে লক্ষ্য করে হামলা চালায় রণিত। মাকে বাঁচাতে বাবা নেপাল সরকার এলে তাঁকেও এলোপাথাড়ি কোপায় রণিত। চিৎকার চেঁচামেচিতে রণিতের তুতো দিদি এবং জ্যেঠিমা বাঁচাতে এলে তাদেরও কোপায় রণিত। প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

হামলার পর অভিযুক্ত রণিত সরকার নিজে আত্মহত্যার চেষ্টা করে বলেও জানা গিয়েছে। তাকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঠিক কি কারণে বাবা-মায়ের ওপর হামলা খতিয়ে দেখছে পুলিশ।